মেহেরপুর নিউজ, ১১ মে: বাংলাদেশ স্কাউট রোভার আন্দোলনের উদ্যোগে মেহেরপুর জেলা রোভারের সহযোগিতায় ৩০৪ তম ইউনিট লিডারদের বেসিক কোর্স শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী এ বেসিক কোর্স অনুষ্ঠিত হবে। মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ যশোর জেলার বিভিন্ন কলেজের ৪০ জন ইউনিট লীডার এ কোর্সে অংশগ্রহণ করছেন। মেহেরপুর জেলার ইউনিট লিডার ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি নুরুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ, আর এস এল মাসুদুল হাসান, আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন কোর্স শুরুর সময় উপস্থিত ছিলেন। বেসিক কোর্সে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন শহিদুল ইসলাম, খান মদন উদ্দীন, আল মাহমুদ সোহেল, শরীফ উদ্দিন, ফিরোজ আল হাসান, এস কে এম সামসুল হক, আনোয়ার হোসেন, তৌফিক আহম্মেদ. রেহেনা খাতুন, রবিউল ইসলাম ও মাসুদুল হাসান।