মেহেরপুর নিউজ, ০৮ ডিসেম্বর; মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্য ও নির্যাতনের প্রতিপাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে জেলা উলামা পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আবুল কালাম আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মাও. মাজেদুর রহমান, সফিকুল ইসলাম, খাদেমুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তরা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্য বন্ধ করতে আহবান ও নির্যাতনের প্রতিপাদ জানান।