মেহেরপুর নিউজ:
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও শিশু কন্যার অধিকার” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এদিকে দিবসটি উপলক্ষে এর আগে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।