বর্তমান পরিপ্রেক্ষিত

র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

May 09, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা পুলিশে কর্মরত এসআই(নিঃ) থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এসআই(নিঃ) থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরানো হয়। পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান উপস্থিত থেকে এসআই (নিঃ) থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।অতিরিক্ত পুলিশ সুপার আহসান আলী সেখানে উপস্থিত ছিলেন।