টপ নিউজ

লকডাউনের দ্বিতীয় দিনে রাতের চিত্র মেহেরপুর শহর

By মেহেরপুর নিউজ

April 15, 2021

মেহেরপুর নিউজ:

করোনার মহামারী ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে রাতের চিত্র মেহেরপুর শহর।গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ সারাদিন মেহেরপুর শহরের অধিকাংশ এলাকা জুড়ে জেলা প্রশাসনের তদারকি এবং পুলিশের চেকপোস্টে ঘেরা। এরই মাঝে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের নজরদারি এড়িয়ে অনেকে শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করেছিল।

সন্ধ্যার পর থেকে কিছুটা বাতাস ওঠার পর শহরের প্রধান সড়ক সহ শহরের বিভিন্ন এলাকা তে বেশ জন সমাগম দেখা গেছে, দিনের অধিকাংশ সময় প্রধান সড়কগুলোতে চলাচলকারি যৎসামান্য মানুষজন তারা মাস্ক ব্যবহার করলেও সন্ধ্যার পর ভিন্ন চিত্র দেখা গেছে। ইফতারের পর থেকে শুরু করে বেশ রাত পর্যন্ত মানুষজন মাস্ক বিহীন চলাচল করতে দেখা গেছে।

তবে শহরের প্রধান সড়কের পাশ গুলোতে ঔষধ ও মুদির দোকান খোলা থাকলেও অন্যান্য ব্যবসা কেন্দ্র পুরো বন্ধ থাকতে দেখা গেছে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শহরের প্রধান সড়কগুলোতে অন্ধকারাচ্ছন্ন ভাব লক্ষ্য করা গেছে। সন্ধ্যার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আলোর স্বল্পতার কারণে চুরির ঘটনা বৃদ্ধি পেতে পারে বলেও অনেকে মন্তব্য করেছেন। এমতাবস্থায় সন্ধ্যার পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নজরদারি বাড়ানোর জন্য অনেকে মত প্রকাশ করেছেন।