বর্তমান পরিপ্রেক্ষিত

লকডাউনের প্রথম দিনে ভারী বর্ষণেও রাস্তায় মানুষ

By মেহেরপুর নিউজ

July 01, 2021

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে সকাল থেকে ভারী বর্ষণ উপেক্ষা করে মানুষজনকে রাস্তায় বের হতে দেখা গেছে।

ভোর থেকে মেহেরপুর শহর সহ আশপাশে এলাকাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে।বৃষ্টি উপেক্ষা করে মানুষজনকে বাইরে বের হতে দেখা গেছে। তবে দুপুরের দিকে সেনাবাহিনীর সদস্যরা মেহেরপুরে এসে পৌঁছানোর পর মানুষের বাইরে আসা কিছুটা বন্ধ থাকলে থাকতে দেখা গেছে। বাইরে বের হওয়া মানুষদের মধ্যে অনেককেই মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে না।