বর্তমান পরিপ্রেক্ষিত

লকডাউনের ১০ম দিনেও মেহেরপুরে সেনাবাহিনীর অভিযান

By মেহেরপুর নিউজ

July 10, 2021

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১০ম দিনেও মেহেরপুরে সেনাবাহিনীর অভিযান । শনিবার দুপুরের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক অভিযান চালান।

বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাস ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন এম এম রওশনের নেতৃত্বে কোট এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে ব্যাপক সচেতনতা মূলক অভিযান চালানো হয়। এসময় অযথা যারা বাইরে ঘোরাফেরা করছিলেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। একই সাথে অযাথা বাইরে না আসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।