বর্তমান পরিপ্রেক্ষিত

লকডাউনে মাস্ক বিহীন বাইরে ঘোরাফেরা পথচারীর জরিমানা

By মেহেরপুর নিউজ

April 05, 2021

মেহেরপুর নিউজ :

সরকারি আইন অমান্য করে লকডাউনের মধ্যে মাস্ক বিহীন বাইরে ঘোরাফেরা করার সময় এক পথচারীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের কলেজ মোড় এলাকায় মাস্ক বিহীন ঘোরাফেরা করার দায়ে এক পথচারীর নিকট থেকে ২শ টাকা জরিমানা আদায় করা হয়।