বর্তমান পরিপ্রেক্ষিত

লক্ষীনারায়ণপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযােগিতা করলেন চেয়ারম্যান রানা

By মেহেরপুর নিউজ

April 24, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ পরিবারগুলােকে সহযােগিতা করেছেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানূর রানা।

সােমবার চেয়ারম্যান মিজানুর রানা ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের খাদ্য সামগ্রী ও বস্ত্র প্রদান করেন। উল্লেখ্য, গত রবিবার দুপুর ১টার দিকে লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের পশ্চিমপাড়ার আছের আলী,জিনারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম এবং তুরপুন নেছার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সব পরিবারের কয়েকটি বেশ কয়েকটি গরু, ছাগল,নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ এসব পরিবার যেনাে ক্ষতি কাটিয়ে উঠতে পারে। সেলক্ষে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রানা তাদের নানা ভাবে সহযােগিতার হাত বাড়ালেন।