বর্তমান পরিপ্রেক্ষিত

লন্ডন প্রবাসী সৈয়দ সাইফুল আহাদ শীলুর ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

January 18, 2022

মেহেরপুর নিউজ: মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মরহুম সৈয়দ আব্দুল মান্নানের ছেলে ও সাংবাদিক মরহুম সৈয়দ আমিনুল ইসলামের ছোট ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সাইফুল আহাদ শীলু ইন্তেকাল করেছেন। ইন্না——- রাজিউন)।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরের দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিলু মৃত্যুবরণ করেন। শীলু বেশ কিছুদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সৈয়দ সাইফুল আহাদ শীলুর স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। লন্ডনে তার দাফন হবে বলে জানা গেছে।