বর্তমান পরিপ্রেক্ষিত

লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো অধিদপ্তরের ওয়ার্কশপ

By মেহেরপুর নিউজ

June 24, 2020

মেহেরপুর নিউজ:

লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার উদ্যোগে অ্যাওয়ারনেস অন অকুপেশনাল এন্ড ইনভারমেন্টাল হেলথ থ্রু মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট শীর্ষক সেবা প্যাকেজের আওতায় বাংলাদেশ মেডিকেল সাইন্স হোম বেসরকারি কনসালটেন্ট ফার্ম এর সহযোগিতায় বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে কমিউনিটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিনের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: কে এম ফয়সাল হাবিব, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, বাংলাদেশ মেডিকেল সাইন্স হোমের প্রতিনিধি তানভীর আহমেদ প্রমূখ।