টপ নিউজ

লিখনের মহতী উদ্যোগে গর্বিত মেহেরপুর পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

March 06, 2020

এস এম মেহেরাব হোসেন:

মানসিক প্রতিবন্ধী  মানুষেরা চিরকালই সমাজে সবলদের দ্বারা উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। অথচ ইসলামের নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে সদাচরণ, সাহায্য-সহযোগিতা এবং অন্যদের ওপর তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। বিপদ-আপদে সব সময় তাদের পাশে দাঁড়ানো মানবতা ও ইমানি দায়িত্ব। আর এই দায়িত্ব আফজাল হোসেন লিখন পালন করছেন দীর্ঘদিন থেকেই।

মেহেরপুর শহরে রাস্তায় রাস্তায় ঘোরে বেশ কয়েকজন মানসিক প্রতিবন্ধী, মানুষ তাদের পাগল বলে জানে। আর এই পাগলদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়ে, একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে আফজাল হোসেন লিখন নামের এক যুবক।

মেহেরপুর শহরে ঘুরে বেড়াই কয়েকজন মানসিক প্রতিবন্ধী,সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ানোই তাদের কাজ। তবে রাত যখন নির্দিষ্ট স্থানে, শহরে যখন নীরবতা, মানুষ যখন ঘুমাতে ব্যস্ত, তখন শুরু হয় আফজাল হোসেন লিখনের কাজ। মোটরসাইকেলে চড়ে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে, শহরের অলিগলি ঘুরে খুঁজে বের করে এসব মানসিক প্রতিবন্ধীদের।

তার হাতে খাবারের প্যাকেট পরম মমতায় নিজহাতে এসব মানসিক প্রতিবন্ধীদের মুখে তুলে দেন রাতের খাবার। ঝড়-বৃষ্টি কিংবা অন্যান্য প্রতিকূল পরিবেশেও খাবার দেওয়া বন্ধ হয়না লিখনের।

আফজাল হোসেন লিখন মেহেরপুর পৌর মেয়রের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, স্বল্প আয়ের মানুষ হলেও তিনি এই বিশাল মহৎ কাজটি প্রায় দেড় বছর ধরে করে যাচ্ছেন অনেকটাই নীরবে।

এছাড়াও তিনি জানিয়েছেন এসব মানসিক প্রতিবন্ধীদের জন্য একটি আশ্রম তৈরীর পরিকল্পনাও করেছেন তিনি। অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ান অনেকেই কিন্তু এসব মানসিক প্রতিবন্ধীদের পাশে কেউ দাঁড়ায় না। এমন চিন্তা থেকেই দুঃসাহসের এই কাজটি শুরু করেছেন লিখন, সাথে রয়েছেন তার কয়েকজন বন্ধু, তারাও লিখনের এই কাজে সহযোগিতা করে।

লিখনের পরিবারের লোকজন তার এই কাজে সহযোগিতা করে,  শত বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাচ্ছেন তার এই মানবিক দৃষ্টান্ত স্থাপনের কাজটি।

লিখনের মহতী এই উদ্যোগে গর্বিত মেহেরপুর পৌরসভার মেয়র মেয়র মাহফুজুর রহমান রিটন। লিখনের মত সবাইকে এসব মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি। এছাড়াও লিখনের আশ্রম খোলার বিষয়ে ও সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। ঝড়-বৃষ্টি কিংবা অন্যান্য প্রতিকূল পরিবেশেও খাবার দেওয়া বন্ধ হয়না লিখনের তার মত সবাই এসব প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালে হয়তো দেশটাই বদলে যেত।