টপ নিউজ

লিথা মনি দুস্থ বালাখানার উদ্যোগে মানসিক প্রতিবন্ধীদের মাঝে ঈদের পোশাক বিতরণ

By মেহেরপুর নিউজ

May 14, 2021

মেহেরপুর নিউজ:

লিথা মনি দুস্থ বালাখানার উদ্যোগে মানসিক প্রতিবন্ধীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দিন শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন অলি-গলি ঘুরে এসব মানসিক প্রতিবন্ধীদের খুঁজে বের করে লিথা মনি দুস্থ বালাখানার সভাপতি আফজাল হোসেন লিখন। এবং প্রত্যেকের হাতে দুপুরের খাবার ও ঈদের পোশাক তুলে দেন তিনি।

হতদরিদ্র অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায়, অনেকে এসব মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ায় না। এমন দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান আফজাল হোসেন লিখন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও লিথা মনি দুস্থ বালাখানার সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক অভিক।

উল্লেখ্য, আফজাল হোসেন লিখন প্রায় তিন বছর যাবত প্রতিদিন রাতে এসব মানসিক প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের হাতে রাতের খাবার তুলে দেন। ঝড় বৃষ্টি কিংবা অন্যান্য প্রতিকূল পরিবেশেও খাবার দেওয়া বন্ধ হয়না লিখনের।