বর্তমান পরিপ্রেক্ষিত

শপথ গ্রহণ শেষে প্রথম জুম্মায় আমঝুপি কুঠিপাড়া জামে মসজিদে নামাজ আদায় করলেন মেহেরপুরের এমপি 

By Meherpur News

February 20, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে মেহেরপুরে পৌঁছে পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মার নামাজ আদায় করেছেন।

শুক্রবার তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন ও আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাব্বারুল ইসলাম।

এর আগে জুম্মার নামাজের প্রাক্কালে মাওলানা তাহা উদ্দিন খান খুতবা পাঠ করেন।

মসজিদে স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়।