রাজনীতি

শপথ নিয়ে মেহেরপুরে ফিরলেন এমপি ফরহাদ হোসেন দোদুল ।। নেতাকর্মীদের শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

January 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ জানুয়ারি:

মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষাবিদ ফরহাদ হোসেন দোদুল জাতীয় সংসদের মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য  হিসেবে শপথ গ্রহণ শেষে আজ মেহেরপুরে পৌছিয়েছে। তিনি মেহেরপুরে মাঠি স্পর্শ করলে আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আজ শুক্রবার বিকালে ফরহাদ হোসেন দোদুল  ঢাকা থেকে গাড়িযোগে মেহেরপুর পৌছালে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর,বারাদিসহ বিভিন্ন গ্রামের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।