বর্তমান পরিপ্রেক্ষিত

শরিফুজ্জামান মেহেরপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নির্বাচিত

By মেহেরপুর নিউজ

January 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শরিফুজ্জামান মেহেরপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক সম্মেলনে শরিফুজ্জামান কে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। শরিফুজ্জামান ১৯৯১ সালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৩ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি,১৯৯৬ সালে মুজিবনগর ডিগ্রি কলেজ থেকে বি,এ, ২০০৬ সালে কুষ্টিয়া আলাউদ্দিন ফিজিক্যাল ইনস্টিটিউশন থেকে বিপিএড লাভ করেন।

পরে তিনি ২০০৫ সালে ক্রীড়া শিক্ষক হিসাবে বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০১১ সালে তিনি আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে যোগদান করেন। দুই কন্যা সন্তানের জনক শরিফুজ্জামান সকলের কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন।