মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুরের বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুরের বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা সড়কের ড্রেন ও রাস্তার চলমান কাজসহ শহরের কয়েকটি এলাকার নির্মাণাধীন ড্রেন ও রাস্তা কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন নির্মাণ কাজের মান ভালো করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি আহ্বান জানান।