বর্তমান পরিপ্রেক্ষিত

শহীদ আব্দুর রাজ্জাক বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রোলেক্স এন্টারপ্রাইজ জয়ী

By মেহেরপুর নিউজ

October 11, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মল্লিকপাড়া নেপালি ক্লাবের উদ্যোগে ১৩ তম শহীদ আব্দুর রাজ্জাক বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রোলেক্স এন্টারপ্রাইজ জয়লাভ করেছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত খেলায় রোলেক্স এন্টারপ্রাইজ ৯-১ গোলের বিশাল ব্যবধানে ব্রাইট স্টারকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে রোলেক্স এন্টারপ্রাইজ ৩-০ গোলে এগিয়ে থাকে।