মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মল্লিকপাড়া নেপোলি ক্লাবের উদ্যোগে ১৩ তম শহীদ আব্দুর রাজ্জাক বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত নেপোলি ক্লাব ও জুনিয়র ব্রাদার্স এর মধ্যকার খেলাটি ২-২ অমীমাংসিত ভাবে শেষ হয়।