বর্তমান পরিপ্রেক্ষিত

শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি নাইট ক্রিকেট টুর্ণামেন্টে নাইট হান্টার জয়ী

By মেহেরপুর নিউজ

December 20, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে শহরের পুরাতন বাস স্ট্যান্ড পাড়ায় অনুষ্ঠিত শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি নাইট ক্রিকেট টুর্ণামেন্টে নাইট হান্টার জয়লাভ করেছে।

সোমবার রাতে অনুষ্ঠিত খেলায় নাইট হান্টার ৭ উইকেটে মেহেরপুর সেভেন টাইগার কে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেভেন টাইগার নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে নাইট হান্টার ৫ ওভার ৪ বলে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।