রাজনীতি

শহীদ জিয়ার প্রদর্শিত পথে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে এগিয়ে নিতে হবে—মাসুদ অরুন

By মেহেরপুর নিউজ

May 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন,শহীদ জিয়ার প্রদর্শিত পথে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর টাউন হল প্রাঙ্গনে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।