বর্তমান পরিপ্রেক্ষিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

February 21, 2020

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একুশে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মেহেরপুর ডাঃ শহীদ সামসুজ্জোহা পার্ক মফিজুর রহমান মুক্তমঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের এমপি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ দোদুল।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন ভাষা সৈনিক ইসমাইল হোসেন, ননী গোপাল ভট্টাচার্য, ও গোলাম কাওসার চানা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম। অনুষ্ঠানে ভাষা সৈনিকদের সংবর্ধনা ও ক্যুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।