মেহেরপুর নিউজ:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতাসহ সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মা শান্তি কামনা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন। দোয়া অনুষ্ঠানে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।