বর্তমান পরিপ্রেক্ষিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 14, 2023

মেহেরপুর নিউজ:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।