মেহেরপুর নিউজ :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে জুমের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সহীদুজ্জামান খোকন, পুলিশ সুপার এস এম মুরাদ আলি,জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা প্রমূখ।