বর্তমান পরিপ্রেক্ষিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 14, 2021

মেহেরপুর নিউজ:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

মঙ্গলবার দুপুরের দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান, সেকেন্দার আলী, আব্দুল মান্নান, সোহরাব উদ্দিন, সিরাজ উদ্দিন প্রমূখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতাসহ সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মা শান্তি কামনা করে দোয়া করা হয়েছে।