মেহেরপুর নিউজ:
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা.মহি উদ্দীন আহমেদ, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিউজা-উল জান্নাহ,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান,জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস,প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা মৎস কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন,টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, জেলা ক্রীড়া অফিসার আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক,সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা প্রমূখ।