মাহবুবুল হক পোলেন, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ডিসেম্বর: মেহেরপুরের স্থানীয় সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে বোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উদিচি শিল্পী গোষ্ঠি মেহেরপুর জেলা সংসদ এবং অরণি থিয়েটার। আজ শুক্রবার সন্দ্ধ্যায় শহীদ সামসুজ্জোহা পার্কের শহীদ মিনারের বেদীতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও যুদ্ধাপরাধিদের অবিলম্বে বিচার কার্যকর করার দাবিতে মোমবাতি প্রজ্জলন করা হয়।এসময় অরনী থিয়েটারের সভাপতি নিশান সাবের, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর প্রতিনিধি মাহবুবুল হক মন্টু,সু শাসনের জন্য নাগরিক (সুজন) এর মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, অভিজিৎ বোস মনু, উদিচির মেহেরপুর জেলা কমিটির সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.পল্লব ভট্টাচার্য (তরুন), জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রমূখ। এছাড়াও শেষ বিকেলে একই স্থানে মোমবাতি জালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উদীচী শিল্পী গোষ্ঠি মেহেরপুর জেলা সংসদ। মোমবাতি প্রজ্জলনের সময় যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকরের দাবী জানান সাংস্কৃতিক কর্মিরা। এদিকে অভিযোগ উঠেছে, কতিপয় সাংস্কৃতিক কর্মী জুতা পায়ে লাগিয়েই শহীদ মিনারের বেদীমূলে উঠে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এব্যাপারে অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের বলেন, কোন সাংস্কৃতিককর্মী শহীদ মিনারের মূল বেদীতে জুতা পায়ে উঠেনি। সাংস্কৃতিককর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।