মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটদান শেষে তিনি বলেন, দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট। সাধারণ জনগণ যাতে এ ধরনের পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।