বর্তমান পরিপ্রেক্ষিত

শালিকার দবির উদ্দিনকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

April 14, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মোঃ দবির উদ্দিন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় শালিকা গ্রাম আওয়ামী লীগ এর পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হাশেমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ দবির উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আওয়াল, ইউপি সদস্য এইচ এম আলমগীর হোসেন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ জজের আলী, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল লতিফ।

এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি রাজু আহমেদ লিটিল, মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ উছাইদ হোসেন, মোঃ আবুল কালম, মোঃ নাসির হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সভাপতি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।