বর্তমান পরিপ্রেক্ষিত

শালিকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কাই সাইকেল আরোহী আহত

By মেহেরপুর নিউজ

April 23, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর শালিকা সড়কে মোটর সাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী নামের এক সাইকেল আরোহী আহত হয়েছেন। আহত ইদ্রিস আলীকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত ইদ্রিস আলী মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামের জমির উদ্দীনের ছেলে।জানা গেছে ঘটনার সময় ইদ্রিস আলী বাইসাইকেল চালিয়ে বারাকপুর থেকে শ্যালিকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাই।

স্থানীয়রা বৃদ্ধ ইদ্রিস আলীকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ।