বর্তমান পরিপ্রেক্ষিত

শালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের নিবন্ধন ফিস জমা

By মেহেরপুর নিউজ

December 20, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের নিবন্ধন ফিস জমা দেওয়া হয়েছে।

শুক্রবার ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান তুষার উপস্থিত থেকে প্রধান শিক্ষক আব্দুল আওয়ালের হাতে নিবন্ধন ফিস তুলে দেন। এসয় শালিকা গ্রাম আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, জহির উদ্দিন সহ শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত। ছিলেন।