বর্তমান পরিপ্রেক্ষিত

শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 24, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একাডেমী ভবনের নাম ফলোক উন্মোচন করে ভবনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে শালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপুন চক্রবর্তী,মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ উপস্থিত ছিলেন।