মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশো প্রহরী আমানুল ইসলাম চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে শালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, বিদায়ী নৈশ প্রহরী আমানুল ইসলাম প্রমূখ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী নৈশপ্রহরী আমানুল ইসলামকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।