বর্তমান পরিপ্রেক্ষিত

শিক্ষক নেতা জাকির হোসেনের মায়ের দাফন সম্পন্ন ।। শিক্ষক নেতাদের শোক

By মেহেরপুর নিউজ

February 28, 2016

মেহেরপুর নিউজ,২৮ ফেব্রুয়ারি: শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেনের মাতা নূর বানুর জানাজা শেষে দাফন সম্পন হয়েছে।

রবিবার সকালে ইছাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

শনিবার সন্ধ্যায়  মেহেরপুর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণা গ্রাহীরেখে গেছেন।

এদিকে, মরহুমার মৃত্যুতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, বাশিসের সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, বাকশিসের সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম ও মহাসচিব চৌধূরী মুগীস উদ্দিন মাহমুদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলনা দেলোয়ার হোসেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সভাপতি শেখ মিজানুর রহমান ও মহাসচিব এম এ তুহিন গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তাহার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ।