বর্তমান পরিপ্রেক্ষিত

শিক্ষার মানোন্নয়নে দারিয়াপুর প্রেরণা একাডেমির অভিভাবক সমাবেশ

By মেহেরপুর নিউজ

February 20, 2023

মেহেরপুর নিউজ:

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর প্রেরণা একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রেরণা একাডেমির অধ্যক্ষ আফরোজা আক্তার সুমির সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বাকের আলি। অনুষ্ঠানের বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু।