বর্তমান পরিপ্রেক্ষিত

শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে স্মারকলিপি ও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

September 24, 2024

মেহেরপুর নিউজ:

শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, সদর উপজেলা সভাপতি ফয়জুল কবির, সাধারণ সম্পাদক সোহেল রানা, পিরোজপুর দাখিল মাদ্রাসার সুপার আসাদুজামান ,হাতিভাগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম।পরে জেলা প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।