মেহেরপুর নিউজ:
পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামে মোছাঃ বানিয়া খাতুন (৩৫) নামের এক মহিলাকে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে। বানিয়া খাতুন শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের স্ত্রী।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর কবরস্থানের পাশের জমি নিয়ে গ্রাম বাসি ও প্রতিপক্ষ জমির মালিক মোঃ বজলুর সাথে বিরোধ চলে আসছে। বানিয়া খাতুন ওই জমিতে খড়ি শুকাতে গেলে বজলুর স্ত্রী মোছাঃ খদেজা খাতুন ও তার ছেলে মোঃ ইকবাল, মোঃ দিপু বানিয়া খাতুন কে পিটিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।