বর্তমান পরিপ্রেক্ষিত

শিবপুর ইসলাম পাড়া মসজিদ নির্মাণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 15, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার শিবপুর ইসলাম পাড়া মসজিদ নির্মাণের উদ্বোধন করা হয়েছে।সোমবার দুপুরের দিকে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে শিবপুর ইসলাম পাড়া মসজিদ নির্মাণের উদ্বোধন করেন।

এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন,কোরবান আলী, হেলাল উদ্দিন, আনারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।