বর্তমান পরিপ্রেক্ষিত

শিবপুর ফুটবল একাদশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 24, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর ফুটবল একাদশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শিবপুর মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। স্বাগতিক শিবপুর ফুটবল একাদশ ও রাধাকান্তপুর ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় স্বাগতিক শিবপুর একাদশ ২-১ গোলে রাধাকান্তপুর ফুটবল একাদশকে পরাজিত করে।