বর্তমান পরিপ্রেক্ষিত

শিশু ও নারী উন্নয়নে সচেতন মুলক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 04, 2019

মেহেরপুর নিউজ, ৪ মার্চ:

শিশু ও নারী উন্নয়নে সচেতন মুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধিনে রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নেতৃ স্থাণীয় ব্যাক্তিদের ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।

পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বসের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস।