মেহেরপুর নিউজ,১১ আগষ্ট:
শিশু নির্যাতন বন্ধ ও নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে কয়েকটি সামাজিক সংগঠন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সুজন ও কন্যা শিশু এ্যাডভোকেসির উদ্যোগে গাংনী বাজার বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুজন জেলা শাখার সভাপতি সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, হাঙ্গার প্রজেক্টের সমন্নয়কারী অধ্যক্ষ সিরাজুল ইসলাম, স্কুলের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।