মেহেরপুর জেলার অধিবাসীদের মধ্যে যারা শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, জনপ্রশাসন, রাজনীতি, সংগীত, শিল্প-কলা, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সফল তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং যারা শিক্ষা, চাকুরী কিংবা ব্যবসা-বাণিজ্য এবং অন্য যে কোন কারণে ঢাকায় অবস্থান করছে তাদের সংক্ষিপ্ত তথ্য কণিকা নিয়ে খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে মেহেরপুর ডিরেক্টরি। ফ্রেন্ডস এসোসিয়েসন অব মেহেরপুর বা “ফেম” নামের একটি সংগঠনের উদ্যোগে প্রকাশিত হবে ডিরেকটরি টি। এ উপলক্ষে এরই মধ্যে সংস্থাপন মন্ত্রনালয়ের উপ-সচীব আ.ন.ম কুদরত-ই খুদার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে যারা ডিরেকটরি প্রকাশনার জন্যে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন। ডিরেকটরিতে যারা নিজেদের নাম এবং তথ্য অন্তভুক্ত করতে আগ্রহী তাদেরকে আগামী ৩0 শে এপ্রিলের মধ্যে নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করার জন্য “ফেম” এর পক্ষ অনুরোধ জানানো হয়েছে। ০১৭১১১৮১১২৬,০১৭২৩৮৬৪৬৬৬, ০১৭১২২৮৬০২৭। যে কেউ চাইলে ফেম এর ওয়েবসাইট www.fambd.org তে গিয়ে ডিরেকটরি ফরম ডাউনলোড করে তা ফিল আপ করে ছবি সহ পাঠিয়ে দিতে পারেন। —প্রেস বিজ্ঞপ্তি