খেলাধুলা

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন বালক দ্বৈতে আমঝুপি জয়ী

By মেহেরপুর নিউজ

December 19, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলার আমঝুপিতে অনুষ্ঠিত ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন বালক দ্বৈতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বালক দ্বৈতে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ২-০ সেটে আর আর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। এর আগে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী সদর উপজেলা পর্যায়ে ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।