বর্তমান পরিপ্রেক্ষিত

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালযয়ের সাফল্য

By মেহেরপুর নিউজ

December 28, 2019

মেহেরপুর নিউজ, ২৮ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৯ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয় দল বালক ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন একক এবং দৈতে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠে গত ২২ ডিসেম্বর থেকে আমঝুপিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল ইসলাম।