মেহেরপুর নিউজ:
পৌষের কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে মেহেরপুর ভাবনা নামক একটি সামাজিক সংগঠন। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এস এস সি ২০০৯ ব্যাচের সহযোগিতায় শনিবার মেহেরপুর ভাবনার উদ্যোগে প্রায় ৮০ পিছ কম্বল ও ১০০ পিছ বাচ্চাদের হুডি বিতরণ করেছে।
এ সময়ে উপস্থিত ছিল সংগঠনটির সভাপতি তানভির আল মামুন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,রাতুল আহমেদ,রাহুল,নুসরাত জামাল,টিনা,মিম,রশ্নী,জুই,দ্বীপ,মাইমুনা,ফরিদ প্রমুখ।