টপ নিউজ

শীতে নিদারুণ কষ্ট পেতে হবেনা মিয়ারুল ইসলামকে

By মেহেরপুর নিউজ

December 30, 2020

মেহেরপুর নিউজ:

কনকনে শীত নিবারণের জন্য মিয়ারুল ইসলাম পেলেন নতুন লেপ। মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার শরিফ হাবিব এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুধবার রাতে এক প্রতিবন্ধী কে লেপ প্রদান করে এ দৃষ্টান্ত স্থাপন করলেন।

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা মিয়ারুল ইসলাম নামের প্রতিবন্ধী প্রচন্ড শীতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। বিষয়টি সেকেন্ড অফিসার শরীফ হাবিব দেখে তার সাথে কথা বলেন, এসময় মিয়ারুল ইসলাম তার কাছে আবদার করেন একটি নতুন লেপের জন্য। তাৎক্ষণিক শরীফ হাবিব একটি লেপ কিনে দিয়ে তার আশা পূরণ করেন।

উল্লেখ্য শরিফ হাবিব মেহেরপুর থানায় যোগদান করার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় পথচারী ও প্রতিবন্ধীসহ ছিন্নমূল মানুষ কে প্রতিনিয়ত খাবার প্রদান করা সহ তাদের পোশাক আসাক দিয়ে সহযোগিতা করে আসছেন।