বর্তমান পরিপ্রেক্ষিত

শুক্রবার মেহেরপুর আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী

By মেহেরপুর নিউজ

September 06, 2018

মেহেরপুর নিউজ,০৬ সেপ্টেম্বর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি শুক্রবার একদিনের এক সংক্ষিপ্ত সফরে মেহেরপুর আসছেন। শুক্রবার বেলা ১১টায় উপমন্ত্রী সড়ক পথে সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। পরে তিনি মুজিবনগর কমপ্লেক্স এবং পরে মেহেরপুর জেলায় জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকায় প্রকল্প প্রনয়নের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরিদর্শণ করবেন বলে জানা গেছে।