বর্তমান পরিপ্রেক্ষিত

উপজেলা পরিষদের চেয়ারম্যানের শুভরাজপুরে গণসংযোগ

By মেহেরপুর নিউজ

August 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে গণসংযোগ করেছেন। শুক্রবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।