বর্তমান পরিপ্রেক্ষিত

শুভরাজপুর আহালেহাদিছ কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 20, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে, মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর আহালেহাদিছ কবরস্থানে সীমানা প্রাচীর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরের দিকে আলেহাদিছ কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন উপস্থিত থাকে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মসজিদ কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন । উন্নয়নের মেহেরপুর জেলা পরিষদের ২ লক্ষ টাকা ব্যায়ে মসজিদটির উন্নয়নমূলক কর্মকান্ড করা হবে।